1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

মুকসুদপুরে কাব-কার্নিভাল অনুষ্ঠান অনুষ্ঠিত। শাহজালাল মুন্সি ঃ

  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩০৩ Time View

মুকসুদপুরে কাব-কার্নিভাল অনুষ্ঠান অনুষ্ঠিত।
শাহজালাল মুন্সি ঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে কাব স্কাউটদের জন্য আনন্দময় ও শিক্ষামূলক ‘কাব-কার্নিভাল’ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) সকালে সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসীমুদ্দীন (এস.জে) মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট কমিটির সভাপতি তাসনিম আক্তার। তিনি তার বক্তব্যে বলেন, “এ ধরনের আয়োজন শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতে নেতৃত্ব গঠনে সহায়তা করবে।”

এ সময় উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসীমুদ্দীন (এস.জে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউট কমিটির কমিশনার সুনীল চন্দ্র মন্ডল, উপজেলা স্কাউট কমিটির সাধারণ সম্পাদক মো: লুলু হোসেন মুন্সী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সুশান্ত বাড়ৈ, এস.এম মাহাতাব উদ্দিন, সুজন কুমার সাহা, নবীন কুমার রায়, উপজেলা স্কাউট কমিটির সহ-সভাপতি আসমা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাকী, উপ-সহকারী কমিশনার মো: কাইয়ুম শরীফ, কোষাধ্যক্ষ মো: ওহিদুল ইসলাম ও উপজেলা কাব লিডার হায়দার আলী মোল্লা হিরাসহ অনেকে।

কাব স্কাউট শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা ও বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা তাদের জন্য একটি চমৎকার অভিজ্ঞতা তৈরি করবে।

কাব-কার্নিভালে উপজেলার মোট ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ২১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। দিনব্যাপী উৎসবে ৮টি ইভেন্টে খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho