1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

ফরিদগঞ্জে আগুনে পুড়ে বসত ঘর ছাই

  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৬৩ Time View

ফরিদগঞ্জে আগুনে পুড়ে বসত ঘর ছাই

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পৌরসভা এলাকার ৩নং ওয়ার্ড ভাটিরগাঁও আলাল বাড়ির মৃত ওসমান গনির ছেলে আয়ুব মোল্লার বসত ঘরে আগুন লেগে একটি বড় ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক প্রায় চার লক্ষ টাকা ধারনা করা হচ্ছে।এঘটনা পহেলা জুলাই (মঙ্গলবার) সকাল নয়টার সময় ঘটে।

গৃহবধূ আয়ুব মোল্লার স্ত্রী কান্না জনিত কন্ঠে বলেন, আমি অনেক কষ্টে জীবন যাপন করিতেছি, আমার এই ছোট্ট দো-ছালা বসত ঘরটি ছাড়া আর কোন বসত ঘর নাই। আমার এই ঘরটির ৩০ থেকে ৪০ ফিট লম্বা ছিল। আমি আমার স্বামী ছেলে-মেয়েদেরকে নিয়েই এই ছোট্ট ঘরে বসবাস করে ছিলাম। আমার এই ঘর টুকু ছাড়া আর কোথাও কোন জাগার সম্পত্তি নেই। আজ আমি সব হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছি। খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া আর কোন পথ নেই। আমি এনজিওর থেকে টাকা ঋণ করে ঘরের অনেক কাজ করেছি। গৃহবধু আরো বলেন আমার ঘরে নগদ টাকা, স্বর্ণ অলংকার, ফ্রিজ, বাড়ির জমিনের দলিল পত্র,ঘরের আসবাবপত্রসহ পুরো ঘর পুড়ে ছাই। এতে আমার প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

ঐ বাড়ির স্থানীয় লোক খোকন সর্দার বলেন আমরা কমপক্ষে ১৫ টি পরিবার এখানে বসবাস করি। হটাৎ বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয় তখন দ্রুত আমার জরুরি সেবা ৯৯৯ এ কল করে জানালে ফায়ার সার্ভিসে কর্মী ও পুলিশ ঘটনার স্থলে আসার আগে আমরা স্থানীয় লোকজন আগুন নিবাতে সক্ষম হই।

এদিকে ফরিদগঞ্জ থানার এসআই জাকির বলেন আমরা খবর পেয়ে বাড়িতে ঘটনার স্থান পরিদর্শন করেছি, এবং সবার কাছ থেকে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তারও তথ্য আমরা নিয়েছি। এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমরা তা ধারণা করতে পারি না।

ফায়ার সার্ভিসের টিম লিডার বিল্লাল হোসেন ও কামরুল হাসান বলেন আমরা জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি,স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনে,পরে আমরা ফায়ার স্টেশনে ফিরে আসি তবে ক্ষয়ক্ষতির পরিমাণ চার লাখ টাকা হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho