1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

গণধর্ষণ ও মন্দির ভাঙচুরে প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৩২৭ Time View

গণধর্ষণ ও মন্দির ভাঙচুরে প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

কুমিল্লার মুরাদনগরে গণধর্ষণ, খিলক্ষেতে মন্দির ভাংচুর, চাঁদাবাজি, ভূমি দখল, খুন, হত্যা ও মিথ্যা মামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, গোপালগঞ্জ জেলা শখার ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আজ শুক্রবার (৪ জুলাই) বেলা ১১টায় কেন্দ্রীয় সর্বজনীন কালীবাড়ী থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়

এ মানববন্ধনে বাংলাদেশ হরি-গুরু চাঁদ মতুয়া জোট একাত্মতা ঘোষনা করে অংশ নেয়। মানববন্ধন চলাকালে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, গোপালগঞ্জ জেলা শখার সভাপতি বিজন রায়, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক চন্দন মন্ডল বক্তব্য রাখেন।
এসময় বক্তারা পৃথক নির্বাচন ও সংরক্ষিত আসনের দাবি জানিয়ে বলেন, দেশে ইচ্ছামত সংখ্যালঘু সম্প্রদায়ের মা-বোনকে ধর্ষণ করা হচ্ছে, মন্দির, বাড়ীঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হচ্ছে। এদেশে সরকার পরিবর্তন হলেই নিয্যাতন নেমে আসে। পৃথক নির্বাচন ও সংরক্ষিত আসনের ব্যবস্থা না করা হলে এসব ঘটনা থামানো সম্ভব নয়। পৃথক নির্বাচন ও সংরক্ষিত আসনের ব্যবস্থা করা না হলে আগামী নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দেন বক্তরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho