1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের গার্ড ফাইল সংরক্ষণ সংক্রান্তে সেমিনার অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৮৭ Time View

গোপালগঞ্জে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের গার্ড ফাইল সংরক্ষণ সংক্রান্তে সেমিনার অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের গার্ড ফাইল সংরক্ষণ সংক্রান্তে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই)
সকাল ৯ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় দিনব্যাপী অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের গার্ড ফাইল সংরক্ষণ সংক্রান্তে উপস্থিত সকলকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। উন্মুক্ত আলোচনায় তিনি সেমিনারে অংশ নেওয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। পরে তিনি তা নিরসনে সংশ্লিষ্টদেরকে দিকনির্দেশনা প্রদান করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান, গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম, টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মারুফ দস্তেগীর, কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ, মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গোলাম মোস্তফা, আরডিসি রাসেল মুন্সী, সহকারী কমিশনার (রাজস্ব শাখা) শাহরিয়ার আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা (রাজস্ব শাখা) কৃষ্ণপদ ভদ্র সহ পাঁচ উপজেলার সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ‌ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho