1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

মুকসুদপুরে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ মোঃমুঈনুল ইসলাম শুভঃ

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৩৪২ Time View

মুকসুদপুরে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ
মোঃমুঈনুল ইসলাম শুভঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ আলী মোল্লার সভাপতিত্বে প্রভাকরদী আবুবকর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আইসিটি অফিসার মোঃ আঃ বাতেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ আঃ কাইয়ুম শরীফ, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক নরেশ বিশ্বাস, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া , নওহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন, শিক্ষার্থী অর্ঘ্য ঢালী প্রমূখ।

এসময় ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় ১৮ জন শিক্ষার্থীর প্রত্যেককে দশ হাজার টাকা এবং এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় ১৬ জন শিক্ষার্থীর প্রত্যেককে পঁচিশ হাজার টাকাসহ মোট ৩৪ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট ও ক্রেষ্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho