1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধ উদ্ধার, স্ত্রী-সন্তানেরা আটক

  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৪৯৬ Time View

হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধ উদ্ধার, স্ত্রী-সন্তানেরা আটক

মোঃ নাঈম হোসেন পলোয়ানঃ চাঁদপুরের ফরিদগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধকে উদ্ধারের ঘটনায় স্ত্রী ও সন্তানদের আটক করে পুলিশ।

চাঁদপুরের ফরিদগঞ্জে মনোয়ার হোসেন ওরফে মনা (৫৫) নামের এক অভিভাবককে হাত-পা বাঁধা অবস্থায় নিজের ঘর থেকে উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসীসহ থানা পুলিশ। গতকাল শনিবার (৯ আগস্ট) রাত ১২টায় ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালী গ্রামের গাজী বাড়ি ও পালের বাড়ি সংলগ্ন এ ঘটনা ঘটে।

‎প্রতিবেশী ইমাম হোসেন নান্টু, শাহাদাত হোসেন ও ফিরোজ আলম জানান, একটি অটোরিকশা কেনাবেচা নিয়ে মনোয়ার হোসেনের মেজো ছেলে জুয়েল, বড় মেয়ে প্রিয়া ও ছোট মেয়ে রিয়া এবং স্ত্রী তাসলিমা বেগম মিলে মনোয়ার হোসেনকে হাত-পা বেঁধে হত্যার উদ্দেশ্যে মারধর করতে থাকেন। একপর্যায়ে মেয়েরা বালিশ চাপা দিয়ে তাঁকে মারার চেষ্টা করেন।

এ সময় তাঁর ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় রাতে তাঁকে তাঁর নিজের ঘর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মনোয়ার হোসেনের স্ত্রী তাসলিমা বেগম, মেজ ছেলে জুয়েল হোসেন, বড় মেয়ে প্রিয়া ও ছোট মেয়ে রিয়া আক্তারকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

‎মনোয়ার হোসেন পুলিশকে জানান, তিনি স্থানীয় ব্র্যাক এনজিও থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে একটি অটোরিকশা কিনেছেন। কিন্তু তাঁর স্ত্রী-সন্তানেরা ওই অটোরিকশা ৫৩ হাজার টাকায় বিক্রি করে ফেলেন। এ নিয়ে স্ত্রী-সন্তানদের সঙ্গে কথা-কাটাকাটি হলে তাঁকে হাত-পা বেঁধে মারধর করে মেরে ফেলার চেষ্টা করা হয়। পরে ডাকচিৎকার শুনে স্থানীয় লোকজন পুলিশের সহযোগিতা নিয়ে তাঁকে উদ্ধার করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, ‘মনোয়ার হোসেন তিন ছেলেসহ পাঁচ সন্তানের জনক। তাঁদের মধ্যে দুই ছেলে বিদেশে থাকেন। অন্য ছেলেমেয়েরা ও স্ত্রীর সঙ্গে ঘটনার দিন পারিবারিক কোনো বিষয় নিয়ে বাক্ বিতন্ড হয়।

‘প্রাথমিকভাবে আমরা জানতে পারি, পারিবারিকভাবে একটি অটোরিকশা ক্রয়-বিক্রয় নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে আমরা এই ঘটনায় স্ত্রী ও তিন সন্তানকে আটক করেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho