1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ মুকসুদপুর ১ নং টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে *মা* সমাবেশ। মুকসুদপুর ১ নং মডেল প্রাথমিক বিদ্যালয়ে *মা* সমাবেশ টুঙ্গিপাড়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নারী নিহত

কোটালীপাড়ায় গাঁজাসহ এক নারী গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৭১ Time View

কোটালীপাড়ায় গাঁজাসহ এক নারী গ্রেপ্তার

রিকি শেখ জেলা প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাঁজাসহ বন্যা মন্ডল (৩০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার রাতে উপজেলার কদমবাড়ি বাসস্ট্যান্ড থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ ভাঙ্গারহাট তদন্ত কেন্দ্র পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ব্যাপরে কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। মামলা নং ১১।
গ্রেপ্তারকৃত বন্যা মন্ডল উপজেলার ভুতের বাড়ী গ্রামের মলয় গাঙ্গুলীর স্ত্রী।
ভাঙ্গারহাট নৌ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সিরাজুল ইসলাম জানান, গতকাল রাত সাড়ে ৮ টায় সংবাদ পাই কলাবাড়ী্ ইউনিয়নের কদমবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন দূর্গা মন্দিরের সামনে এক নারী মাদ্রকদ্রব্য বিক্রি করতেছেন। তাৎক্ষনিক কোটালীপড়া থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান স্যারের নির্দশনা নিয়ে সঙ্গীয় ফোর্সসহ অভিযানে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারী দৌড় দেয়। তাকে ধাওয়া করে আমরা আটক করি এবং তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ‍উদ্ধার করি। গাঁজাসহ তাকে কোটালীপাড়া থানায় পাঠিয়ে দেই।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ বন্যা মন্ডল কে গ্রেপ্তার করে আজ বুধবার সকালে  জেল হাজতে পাঠানো হয়েছে। উপজেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho