1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন

মুকসুদপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত

  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৪৩ Time View

মাহমুদ খান রাজু ঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) রাতে মুকসুদপুর উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচি হয়।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

উপজেলা বিএনপি সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুর সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু,
পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, উপজেলা বিএনপির সহ সভাপতি মো: মুন্নু মুন্সী, বেলায়েত হোসেন, সাংগঠিনক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, পৌর বিএনপির সহ সভাপতি টুকু মেম্বর, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, ইকরাম হোসেন, সহ প্রচার সম্পাদক সাঈদুজ্জামান সাঈদ, পৌর যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম আমিন,
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, যুগ্ম আহবায়ক রাজিব শরীফ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোরাদ মল্লিক, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সাধারণ সম্পাদক মহাসিন মোল্যাসহ অনেকে।

বক্তারা খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের জন্য সংগ্রামী এক অনন্য নেত্রী’ উল্লেখ করে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। মিলাদ মাহফিলে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho