1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আ.লীগের ৬ নেতার দল থেকে পদত্যাগ

  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৩৪৭ Time View

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আ.লীগের ৬ নেতার দল থেকে পদত্যাগ

আশিকুর রহমান মুন্সি ঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যক্তিগত কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে দল থেকে পৌর আওয়ামী লীগের ৬ নেতা দল থেকে পদত্যাগ করেছেন।

পদত্যাগকৃত নেতারা হলেন মুকসুদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের ৩ নং ওয়ার্ডের সদস্য মোঃ নেয়ামত খান, পৌর আওয়ামীলীগের
২ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জামাল হোসেন মুন্সী, পৌর আওয়ামীলীগের ৩ নং ওয়ার্ডের সভাপতি পরিমল সাহা, সাধারণ সম্পাদক শান্ত সাহা, পৌর আওয়ামীলীগের ২ নং ওয়ার্ডের সদস্য মোঃ শফিকুল ইসলাম ও আওয়ামীলীগ সমর্থক জয়ন্ত সাহা।

শুক্রবার (২২ আগস্ট) রাতে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা।
লিখিত বক্তব্যে মুকসুদপুর পৌর আওয়ামীলীগের সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ নিয়ামত খান বলেন
পৌর আওয়ামীলীগের ২ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জামাল হোসেন মুন্সী, পৌর আওয়ামীলীগের ৩ নং ওয়ার্ডের সভাপতি পরিমল সাহা, সাধারণ সম্পাদক শান্ত সাহা, পৌর আওয়ামীলীগের ২ নং ওয়ার্ডের সদস্য মোঃ শফিকুল ইসলাম ও আওয়ামীলীগ সমর্থক জয়ন্ত সাহা আজ (২২ আগস্ট’ ২৫ ) থেকে আওয়ামীলীগের সঙ্গে আমার ও আমাদের কোন সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। আমরা দৃঢ়ভাবে জানাইতেছি যে, আমি ও আমরা দেশের স্বাধীনতা, সার্বভোমত্ব ও জনগনের স্বার্থ রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবো। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের উদ্ধে উঠে আমি ও আমরা ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো।
এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho