1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোবিপ্রবিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহায়তায় বৃক্ষরোপণ কর্মসূচি

  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২৪৬ Time View

গোবিপ্রবিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহায়তায় বৃক্ষরোপণ কর্মসূচি

কে এম সাইফুর রহমান নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) রোভার স্কাউটের উদ্যোগে ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ে প্রায় ৪০০টি ফল, ফুল, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে।

আজ সোমবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাঠগোলাপের চারা রোপণের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, দেশের দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় এই বৃক্ষরোপণ কার্যক্রমের অন্তর্ভুক্ত হয়েছে। এজন্য রোভার স্কাউট ও আস-সুন্নাহ ফাউন্ডেশনকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করছি, তাদের বৃক্ষায়ন কার্যক্রমটি ভবিষ্যতেও চলবে এবং বিভিন্ন সময় তারা সহায়তার হাত বাড়িয়ে দেবে।

এ সময় কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, রোভার স্কাউটের সম্পাদক মো. মজনুর রশিদ, ইংরেজি বিভাগের সভাপতি মো. জুবাইর আল মাহমুদ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি ড. নাহমিনা বেগম ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দীন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho