1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে ৮৬৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭০ Time View

গোপালগঞ্জে ৮৬৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ৮৬৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ প্রদান করেছে জেলা প্রশাসন। জেলা পরিষদের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানি উপজেলার ৪৩৭ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এর আগে গত বুধবার সদর ও মুকসুদপুর উপজেলার ৪২৬ জন শিক্ষার্থীকে একইভাবে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে শুরুতেই শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং পরে তাদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. ওহিদ আলম লস্কার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. জ্যোৎস্না খাতুন।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক মনোভাব সৃষ্টি করে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য তাদের উৎসাহিত করে। জেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho