1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

‎ফরিদগঞ্জে ধানের ক্ষেতে ইঁদুরের উপদ্রব, দুশ্চিন্তায় কৃষকরা

  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৭ Time View

‎ফরিদগঞ্জে ধানের ক্ষেতে ইঁদুরের উপদ্রব, দুশ্চিন্তায় কৃষকরা

‎মোঃ নাঈম হোসেন পলোয়ান,ফরিদগঞ্জ প্রতিনিধি:
‎ধানের চারা রোপণের পর মাঠে ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় নতুন রোপণ করা চারা কেটে ফেলার পাশাপাশি জমিতে বাসা বাঁধছে ইঁদুর। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

‎স্থানীয় কৃষকরা জানান, প্রতিদিন সকালে মাঠে গিয়ে দেখা যাচ্ছে, অনেক জমিতে চারা নষ্ট হয়ে যাচ্ছে। ইঁদুর মাটির নিচে গর্ত করে বাসা বাঁধছে এবং চারার গোড়া কেটে দিচ্ছে। এতে একদিকে চারা নষ্ট হচ্ছে, অন্যদিকে উৎপাদনের ওপরও বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন কৃষকরা।

‎কৃষক হেদায়েত উল্লা হেদা বলেন, “আমরা অনেক কষ্ট করে চারা রোপণ করেছি। এখন ইঁদুরের কারণে চারা নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিন কিছু না কিছু চারা নষ্ট হচ্ছে। এভাবে চলতে থাকলে ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে।”

‎এ বিষয়ে কৃষি বিভাগ জানিয়েছে, ইঁদুর দমন কার্যক্রম শুরু হয়েছে। কৃষকদেরকে একসাথে অংশ নিয়ে ইঁদুর নিধন অভিযান পরিচালনার পরামর্শ দেওয়া হচ্ছে।

‎ফরিদগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্লোল কিশোর সরকার বলেন, “ধানের চারা রক্ষায় কৃষকরা যেন মাঠে ইঁদুর দমন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেয়, সে জন্য আমরা সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছি।”

‎কৃষকদের দাবি, সঠিক সময়ে ইঁদুর দমন না করা হলে মৌসুমের ফসলের উৎপাদনে ব্যাপক ক্ষতি হতে পারে।



Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho