1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

ফরিদগঞ্জে চরবসন্তে ৩য় মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০০ Time View

ফরিদগঞ্জে চরবসন্তে ৩য় মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

ফরিদগঞ্জ প্রতিনিধি:
“মাদক সেবন থেকে দূরে থাকি, মনের আনন্দে খেলাধুলা করি”—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড চরবসন্ত কর্তৃক আয়োজিত ৩য় মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৪টায় চরবসন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জনাব মোঃ মঞ্জিল হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ নজরুল ইসলাম পাটওয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌর যুবদলের সাধারণ সম্পাদক আমিন মিজি, বিশিষ্ট সমাজসেবক শাহ আলম বেপারী, বিএনপি নেতা মোস্তফা কামাল, পৌর যুবদল নেতা জসিম উদ্দিন ও সমাজসেবক লিটন হাওলাদার।

আয়োজকরা জানান, স্থানীয় বিভিন্ন দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও সামাজিক অনাচার থেকে দূরে রেখে সুস্থ ধারায় এগিয়ে নেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন লিটন হাজী এবং সঞ্চালনায় ছিলেন মেহেদী হাসান শুভ ও কালু হাজী।

স্থানীয়রা মনে করছেন, এ ধরনের ক্রীড়া উদ্যোগ চরবসন্ত এলাকায় ক্রীড়া চর্চা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী খেলায় অংশ নেয় ১১ নং সন্তোষপুর ব্রাদার স্পোর্টিং ক্লাব বনাম চরবসন্ত ভাই বন্ধু একাদশ ক্লাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho