1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

ফরিদগঞ্জে আলহাজ্ব এম এ হান্নানকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই দাবিতে কৃষক দলের বিক্ষোভ মিছিল ‎

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৪ Time View

ফরিদগঞ্জে আলহাজ্ব এম এ হান্নানকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই দাবিতে কৃষক দলের বিক্ষোভ মিছিল

‎মোঃ নাঈম হোসেন পলোয়ান, ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
‎আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব এম এ হান্নানকে ধানের শীষের প্রার্থী করে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে সংসদ সদস্য হিসেবে দেখতে চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর কৃষক দল।

‎বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক ও ফরিদগঞ্জ বাজার প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

‎উপজেলা কৃষকদলের প্রস্তাবিত সভাপতি হেলাল মাস্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল। প্রধান বক্তা ছিলেন সাবেক পৌর মেয়র, সাবেক ভিপি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন পাটোয়ারী।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি নাজিম সরকার, সহ-সভাপতি নূর হোসেন গাজী, মোঃ আমির হোসেন, সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) হারুন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল বেপারী, পৌর কৃষকদলের সভাপতি মাসুদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক শিপন বেপারী, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন ও মাইনুদ্দিন প্রমুখ।

‎এছাড়া সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho