1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে বিনামূল্যে সাড়ে তিন লাখ শিশু, কিশোর – কিশোরী টাইফয়েড -এর ভ্যাকসিন পাবেন

  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৩০ Time View

গোপালগঞ্জে বিনামূল্যে সাড়ে তিন লাখ শিশু, কিশোর – কিশোরী টাইফয়েড -এর ভ্যাকসিন পাবেন

গোপালগঞ্জ প্রতিনিধিঃ 

শিশু, কিশোর-কিশোরীদেরকে সুরক্ষিত ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম “শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ -এর  আর্থিক সহায়তায় মিডিয়া কর্মীদের অংশগ্রহণের “টাইফয়েড ভ্যাকসিন” বিষয়ক জেলা পর্যায়ে শলা-পরামর্শ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বর্তমান সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী ১২অক্টোবর অনলাইনে আবেদনের মাধ্যমে এ টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। 

ইউনিসেফ বাংলাদেশ -এর সার্বিক সহযোগিতায়

ক্যাম্পেইনটি যথাযথভাবে সফল করার লক্ষ্যে বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় জেলা তথ্য অফিস এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামারুজ্জামান। 

জেলা তথ্য কর্মকর্তা মো. সুলাইমানের সঞ্চালনায় জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক, জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা: জ্যোৎস্না খাতুন, মেডিকেল অফিসার ডাঃ দিবাকর বিশ্বাস বক্তব্য রাখেন।

এ সময় সহকারী কমিশনার এস এস আমিরুল মোস্তফা, গোপালগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল ইসলাম সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু, কিশোর-কিশোরীদের অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। এই টিকা আর পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বাংলাদেশ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশে এই ভ্যাকসিন ব্যবহৃত হচ্ছে।

এ বছর জেলায় ৩ লাখ ৪৩ হাজার ৭৩ শিশু-কিশোর-কিশোরীদেরকে টিকা প্রদান করা হবে।  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho