1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

ফরিদগঞ্জের বিদায় ইউএনও ও নবাগত ইউএনওকে সংবর্ধনা দিলেন উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ড।

  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৫৬ Time View

ফরিদগঞ্জের বিদায় ইউএনও ও নবাগত ইউএনওকে সংবর্ধনা দিলেন উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ড।

মোঃ নাঈম হোসেন পলোয়ান,ফরিদগঞ্জ:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়াকে বদলী জনিত বিদায় ও নবাগত ইউএনও সেটু কুমার বড়ুয়াকে সংবর্ধনা দিলেন ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ড।
মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫ সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার শাহাদাৎ হোসেন সাবু পাটওয়ারীর নেতৃত্বে বিদায়ী ও নবাগত নির্বাহী কর্মকর্তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী নির্বাহী কর্মকতা সুলতানা রাজিয়া বক্তব্যে বলেন, এই উপজেলায় যোগদানের পর থেকেই মানুষের খুব কাছে থেকে কাজ করার সুযোগ পেয়েছি। আমি নিজেও ফরিদগঞ্জ কে নিজের উপজেলা ভেবেই কাজ করেছি। এখানের বিভিন্ন পেশার মানুষের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সঙ্গেও আত্মার বন্ধন তৈরি হয়েছে। ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধাগন বর্তমান নবাগত ইউএনও এর পাশে থেকে বন্ধন তৈরী করে এ উপজেলার উন্নয়নের কাজ করার আহব্বান জানান তিনি।

এসময় নবাগত নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি মুক্তিযুদ্ধের সম্মান করি, আগামী দিনগুলোতে ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধাদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি এ.আর.এম জাহিদ হাসান, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডের যুগ্ন আহ্বায়ক প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মো: আবু তাহের, সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন পাটওয়ারী, সদস্য
বীরমুক্তিযোদ্ধা মো: আমির হোসেন মৃধা, প্রধান সমন্বয়ক অব: হাবিলদার বীর মুক্তিযেদ্ধা আবুল কালাম, সমন্বয়ক মুক্তিযেদ্ধা মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho