1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

ঢাকা কলেজে হামলার প্রতিবাদে মুকসুদপুর সরকারি কলেজে কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ

  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২২০ Time View

ঢাকা কলেজে হামলার প্রতিবাদে মুকসুদপুর সরকারি কলেজে কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ

সাকিবুর রহমান দ্বিপু ঃ

ঢাকা কলেজের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের ওপর হামলা এবং টিচার্স লাউঞ্জ ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে দিনব্যাপী কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিত হয়েছে।

দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির অংশ হিসেবে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমানের নেতৃত্বে এক বিক্ষোভ র‌্যালি একাডেমিক ভবন থেকে শুরু হয়ে কলেজের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান বলেন,
ঢাকা কলেজের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও নিয়মিত শিক্ষার্থীদের ওপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, শিক্ষাঙ্গনে সহিংসতার কোনো স্থান নেই। শিক্ষক সমাজের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho