1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫দফা দাবি আদায়ের লক্ষ্যে গোপালগঞ্জে বাংলাদেশ জামাতে ইসলামী দলের মানববন্ধন 

  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৪০৫ Time View

পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫দফা দাবি আদায়ের লক্ষ্যে গোপালগঞ্জে বাংলাদেশ জামাতে ইসলামী দলের মানববন্ধন 

কে এম সাইফুর রহমান, 
নিজস্ব প্রতিনিধিঃ 

পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন কসহ ৫ দফা যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন নেতৃবৃন্দরা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার আমির ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গোপালগঞ্জ -৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক রেজাউল করিম।

গোপালগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি আল মাসুদ খানের  সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ এস কে আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী একাংশ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ এবং সাবেক টানা ২৬ বছরের জেলা আমির ও বর্তমান কেন্দ্রীয় ইউনিট সদস্য গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানীর অপরাংশ) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার।

মানববন্ধনে বক্তারা জামায়াতের পাঁচ দফা দাবি তুলে ধরেন আর সেই দাবিগুলো হলো—গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোট দেওয়া; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এ সময় গোপালগঞ্জ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের  নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho