1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

৩১ দফা বাস্তবায়নের লক্ষে মুকসুদপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মোঃনাসির খান ঃ

  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৩২৪ Time View

৩১ দফা বাস্তবায়নের লক্ষে মুকসুদপুরে বিএনপির
মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃনাসির খান ঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে স্থানীয় বিএনপি কার্যালয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে মুকসুদপুর পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন এই মতবিনিময় সভার আয়োজন করে।

পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার মেয়র সাজ্জাদ করিম মন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ শামচু মিয়া, সহসভাপতি মোঃ ওলিয়ার মুন্সী, টুকু শেখ, রুস্তম মোল্যা, আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইকরাম মিয়া, দপ্তর সম্পাদক আসাদ মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ সেন্টু মিয়া, পৌর যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম আমিন, রুহুল আমিন, হানিফ মুন্সী, পৌর বিএনপি নেতা সাহিদুজ্জামান পল্টু, মশিউর রহমান টুটুল, আজগর ফকিরসহ অনেকে।

বক্তারা বলেন, মুকসুদপুর উপজেলা ব্যাপী আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে, মুকসুদপুর, কাশিয়ানী, গরীব দুঃখী মেহনতী মানুষের আশার আলো, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ভাইয়ের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা প্রচারপত্র বিতরণ করা হচ্ছে।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho