1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

মুকসুদপুরে বিএনপির লিফলেট বিতরণ ও গণমিছিল

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৩৭২ Time View

মুকসুদপুরে বিএনপির লিফলেট বিতরণ ও গণমিছিল

জুয়েল মুন্সী ঃ

গোপালগঞ্জের মুকসুদপুরের রাজপথ বৃহস্পতিবার বিকেলে রূপ নেয় এক প্রাণবন্ত রাজনৈতিক উচ্ছ্বাসে। জাতীয়তাবাদী রাজনীতির কর্মীবাহিনী হাতে নেয় নতুন উদ্যম- তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচি প্রচারের অঙ্গীকারে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিমের পক্ষে লিফলেট বিলি ও গণমিছিলের আয়োজন করে মুকসুদপুর পৌর বিএনপির ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড ও অঙ্গসংগঠন।

উদ্দীপ্ত স্লোগান, ব্যানার আর দলীয় পতাকায় মুখর হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয় নেতাকর্মীদের চোখেমুখে স্পষ্ট ছিল।

গণমিছিল শেষে মুকসুদপুরের বিশ্বরোড কলেজ মোড়ে এক সমাবেশে করেন পৌর বিএনপির সভাপতি আবুল বসার টুলটু বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু।

এসময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, উপজেলা বিএনপির সহসভাপতি মো. মুন্নু মুন্সী, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহীনুর রহমান মুন্সী, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম মুন্সী, সাবেক প্যানেল মেয়র নিয়ামত আলী খান, সহসভাপতি ওলিয়ার রহমান মুন্সী, টুকু শেখ, রুস্তম মোল্যা, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, দপ্তর সম্পাদক একে আসাদ মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোরাদ মল্লিক, মহিলা দলের সভানেত্রী নিশাত জাহান, মহিলাদলের নেত্রী মুক্তা খানম,
যুবদল নেতা নাসির খান, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, যুগ্ম সম্পাদক মিনাল মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, যুগ্ম সম্পাদক আসাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক অন্তর বিশ্বাস, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, যুগ্ম সম্পাদক সাকিব আহম্মেদ দীপুসহ বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

সভায় পৌর বিএনপির সভাপতি আবুল বসার টুলটু বিশ্বাস বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা এখন সময়ের দাবি। মুকসুদপুর-কাশিয়ানীতে সেলিমুজ্জামান সেলিম ভাই মনোনয়ন পাবেন, ইনশাআল্লাহ তিনিই হবেন ধানের শীষের বিজয়ী প্রার্থী।”
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho