1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

মুকসুদপুরে নবাগত কৃষি অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ

  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৮৪ Time View

মুকসুদপুরে নবাগত কৃষি অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সদ্যযোগদানকারী উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক ও মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ শরিফুল রোমান।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে নবাগত কৃষি অফিসার মোঃ মিজানুর রহমানকে নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় সাপ্তাহিক মধুমতি কণ্ঠ পত্রিকার মানবিক সম্পাদক ও মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম নবাগত উপজেলা কৃষি কর্মকর্তার বলিষ্ঠ নেতৃত্বে উপজেলার সকল শ্রেণি-পেশার সাধারণ কৃষক ও সেবা গ্রহীতারা যেন মাঠ পর্যায়ে যথাযথ সেবা ও কৃষি সংক্রান্তে সঠিক পরামর্শ পাবেন এমনটি প্রত্যাশা করেন এবং তার সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।

নবাগত উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান সততা ও নিষ্ঠার সাথে সেবা গ্রহীতাদেরকে তার দপ্তর থেকে কৃষি সংক্রান্তে সরকার প্রদত্ত সকল ধরনের সেবা আন্তরিকতার সাথে প্রদানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho