1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

মুকসুদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৮৭ Time View

মুকসুদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আশিকুর রহমান মুন্সি ঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২৯৮৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, চিনা বাদাম , সূর্য মুখী,খেষর,মুগ,সরিষা ও শীতকালীন পিয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।

আজ (৬ নভেম্বর) বৃহস্প্রতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে বীজ ও সার বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত) মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডঃমোঃমামুনুর রহমান,উপপরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, গোপালগঞ্জ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃআবুল বাসার মিয়া, অতিরিক্ত উপপরিচালক( উদ্যান) উপজেলা কৃষি কৃষি সম্প্রসারন অধিদপ্তর, গোপালগঞ্জ ,স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান, এসময় আরো বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইনক্লাব পত্রিকার প্রতিনিধি মোঃতারিকুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া প্রমুখ।
উল্লেখ্য যে, ১৬ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ২৯৮৫ জন প্রান্তিক কৃষকের মাঝে সুর্য মুখি,চিনা বাদাম , সরিষা, মুসর,মুগ ও শীতকালিন পেঁয়াজ, সহ রাসায়নিক সার বিতরণ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, শুধু সরকারি প্রণোদনা নিলেই হবেনা সঠিক ভাবে চাষ করতে হবে। মুকসুদপুরের মাটি অনেক ভালো উর্বর এখানে সব রকমের চাষাবাদ করানো সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho