1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

মুকসুদপুরে জাতীয় টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৩৭১ Time View

মুকসুদপুরে জাতীয় টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত

খান মাহমুদ রাজু ঃ

জাতীয় টাইফয়েড টিকা ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে এক কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ গোলাম মোস্তফা। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন।

মেডিকেল অফিসার মনোষ ভট্টাচার্যের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন মোল্লা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হুমায়ুন কবির, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক মধুমতি কণ্ঠ সম্পাদক শহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ছিরু মিয়া, এবং প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমজেদ হোসেন আমোদ মোল্লা।

সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

সভায় ডা. রায়হান ইসলাম শোভন জানান,
“জাতীয় টাইফয়েড টিকা ক্যাম্পেইন আগামী ১৩ নভেম্বর শেষ হবে। এখন পর্যন্ত মুকসুদপুর উপজেলায় ৬৭ হাজার ৮৩৬ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। তবে অনেক শিশু এখনো টিকা নেয়নি- কারণ অনেক অভিভাবক গুজবে বিশ্বাস করছেন, আবার কেউ কেউ অসুস্থ থাকায় টিকা নিতে পারেনি। কমিউনিটি পর্যায়ের টিকাদান শেষে আরও দুই দিন হাসপাতালে এসে টিকা নেওয়া যাবে। এছাড়াও আগামী এক সপ্তাহ আমাদের ইপিআই কেন্দ্রে এসে টিকা নেওয়া যাবে।”

তিনি আরও বলেন, “নয় মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত সকল শিশুকে এই টিকার আওতায় আনতে হবে। এমনকি যেসব শিশু এখনো রেজিস্ট্রেশন করেনি, তারাও মাঠকর্মীদের মাধ্যমে টিকা নিতে পারবে।”
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho