1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে ডা. বাবরের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৫২ Time View

গোপালগঞ্জে ডা. বাবরের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. কে.এম বাবর আজ সোমবার ( ১০ নভেম্বর) মাঝিগাতী হাইস্কুল মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা করেছেন।
এই জনসভায় উপস্থিত জনতার, বিশেষ করে তরুণ সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, যা নির্বাচনী আমেজে যোগ করেছে এক নতুন মাত্রা।
জনসভায় প্রধান বক্তা ডা. বাবর জনগণকে ‘ধানের শীষে’ ভোট দিয়ে তারুণ্যের পক্ষে থাকার আহ্বান জানান। তিনি বলেন, “তরুণ সমাজই দেশের আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে।” তিনি মাঝিগাতী ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে ভোট ও সমর্থন কামনা করেন।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জনসভায় উপস্থিত ছিলেন।
ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের পাশাপাশি আসন্ন নির্বাচনে ডা. বাবরের সমর্থনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho