1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

জাতীয় নির্বাচনের আগে গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে গোপালগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২৫৯ Time View

জাতীয় নির্বাচনের আগে গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে গোপালগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

জাতীয় নির্বাচন শুরু হওয়ার আগে গণভোট এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ শুক্রবার (১৪ নভেম্বর) আছর নামাজে পর গোপালগঞ্জ শহরের গেটপাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাটে গিয়ে শেষ হয়। শান্তিপূর্ণ এ বিক্ষোভ সমাবেশে ৮ ইসলামী দল অংশগ্রহণ করে।

বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন নিরবচ্ছিন্নভাবে ২৬ বছর গোপালগঞ্জ জামায়াতের জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করা বর্তমান ফরিদপুর আঞ্চলিক টিম মেম্বার এবং কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও গোপালগঞ্জ-২ আসনে জামাত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার। তার উপস্থিতি পুরো মিছিলে এনে দেয় এক অনন্য শক্তি, আশা এবং দৃঢ় মনোবল।

সাথে ছিলেন জেলা জামায়াতের সভাপতি অধ্যাপক মোঃ রেজাউল করিম, সেক্রেটারি আল মাসুদ খান এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ ইসলামী ৮ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা জনগণের অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলনে নিজেদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন।

বিক্ষোভ মিছিলে গোপালগঞ্জের সাধারণ মানুষ নিজেরাই রাস্তায় নেমে আসে, দাঁড়িয়ে থাকে দুপাশে, হাততালি দিয়ে জানায় সমর্থন। তাদের চোখে ছিলো আশা, কণ্ঠে ছিলো পরিবর্তনের দাবি। জনস্রোতের এই অবিচল সমর্থন মিছিলটিকে রূপ দেয় শান্তিপূর্ণ গণজাগরণে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho