1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২১০ Time View

গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
প্রণোদনা কর্মসূচির আওতায় আজ বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক এসব কৃষি উপকরণ বিতরণ করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুক্তা মণ্ডল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, স্থানীয় সাংবাদিক, এসএপিপিও এবং বিভিন্ন গ্রামের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় বলেন, রবি মৌসুমে উফশী ও হাইব্রিড ধানের আবাদ বৃদ্ধি এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ১৩০ জন কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এছাড়াও উপজেলার আরও পাঁচ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে দুই কেজি করে হাইব্রিড জাতের বীজ বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, স্বল্প খরচে উন্নত জাতের ধানের আবাদ সম্প্রসারণ এবং উৎপাদনশীলতা বাড়িয়ে দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করা। সরকার কৃষকের পাশে আছে এবং থাকবে-এ কর্মসূচি তারই প্রমাণ।
উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের চিতশী গ্রামের কৃষক মহিউদ্দিন দাড়িয়া সরকারের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, ক্ষুদ্র কৃষকরা বিনামূল্যের সার ও বীজ পাওয়ায় রবি মৌসুমে তাদের চাষাবাদ আরও প্রসারিত হবে এবং উৎপাদন খরচ কমবে।বীজ ও সার বিতরণ শেষে প্রধান অতিথি ইউএনও সাগুফতা হক বলেন, কৃষকই দেশের প্রাণ, কৃষিই আমাদের অর্থনীতির ভিত্তি। কোটালীপাড়ার কৃষকেরা খাদ্যশস্য উৎপাদনে যে ভূমিকা রাখছেন, তা শুধু উপজেলার চাহিদাই পূরণ করছে না-জাতীয় পর্যায়েও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে। শস্য উৎপাদনে কৃষকেরা যেন আরও সচেতন, উদ্যমী ও প্রযুক্তিনির্ভর হন সে বিষয়ে সরকার সব সময় কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho