1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

ধানের শীষের প্রচারে ঘরে ঘরে মুকসুদপুরে বিএনপির নেতাকর্মীরা

  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২১৭ Time View

ধানের শীষের প্রচারে ঘরে ঘরে মুকসুদপুরে বিএনপির নেতাকর্মীরা

মুকসুদপুর, (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে নির্বাচনী উত্তাপ দিন দিন বাড়ছে। মাঠে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারই অংশ হিসেবে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ চালাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে মুকসুদপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের চন্ডিবরদী এলাকায় বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায় ধানের শীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

চন্ডিবরদী এলাকার প্রতিটি বাড়ির দরজায় কড়া নাড়ে নেতাকর্মীরা। ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সমাজসেবী হাদিউর রহমান দীপু, পৌর বিএনপির সহসভাপতি হাফিজুর রহমান সরদার, যুগ্ম সম্পাদক লিটু শিকদার, মতিউর রহমান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, বিএনপি নেতা সাহিদুজ্জামান পল্টু মিয়া, পৌর যুবদল নেতা মজনু শেখ, রোমান মাহমুদসহ আরও অনেকে।

গণসংযোগ চলাকালে নেতৃবৃন্দ বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। এ নির্বাচন জনগণের ভোটের অধিকার ফেরানোর লড়াই। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এসময় তারা এলাকার প্রতিটি ভোটারকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

স্থানীয় ভোটারদের মনোযোগ, নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং নির্বাচনী প্রচারণার উন্মাদনা। সব মিলিয়ে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho