1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

দেশনেত্রী খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় গোপালগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩২২ Time View

দেশনেত্রী খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় গোপালগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ  

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় গোপালগঞ্জে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম এইচ খান মঞ্জুর আয়োজনে শহরের লঞ্চঘাট তার নিজ কার্যালয়ে বিশেষ এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য পবিত্র কোরআন খতম এবং মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মেজর (অবঃ) অহিদুল হক মোল্লা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সরদার নুরুজ্জামান, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান তাজ, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho