1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় জমি সংক্রান্তে বিরোধের জেরে হাসপাতালে ভর্তি রোগীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ গোপালগঞ্জে সদর উপজেলার ১৭ নং কাঠি ইউনিয়নে ডা. কে এম বাবরকে সংবর্ধনা। গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে গোপালগঞ্জ জেলা পুলিশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা মুকসুদপুরে নানা কর্মসূচির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে – এমপি সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা মোঃমুঈনুল ইসলাম শুভ ঃ গোপালগঞ্জ জেলা পরিষদে প্রশাসক হিসেবে বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানের বর্ণাঢ্য অভিষেক ও সংবর্ধনা

আগামী সংসদ নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং

  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২২০ Time View

আগামী সংসদ নির্বাচন আমাদের জন্য
অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং
– সেলিমুজ্জামান সেলিম

জুয়েল মুন্সী ঃ

গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জপূর্ণ। তাই এই নির্বাচনে জনগণ নিজেদের ভোট নিজেরাই পাহারা দেবে এবং দলের প্রতিটি নেতাকর্মীকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, ২০০৮ সালের সাজানো নির্বাচন, ২০১৪ সালের ১৫৩ জন বিনা ভোটে বিজয়, ২০১৮ সালের দিনের ভোট রাতে এবং ২০২৪ সালের আই-ডামি নির্বাচন—এসবই জাতির স্মৃতিতে রয়েছে। তবে সামনে যে নির্বাচন আসছে, তা ভিন্ন ও ঐতিহাসিক হতে চলেছে। এই নির্বাচন হবে জাতির ভবিষ্যৎ পুনর্গঠনের পথনকশা।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুকসুদপুরের পাচুড়িয়া এপিএফ বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পশারগাতী ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঐক্যের ওপর গুরুত্বারোপ করে সেলিমুজ্জামান সেলিম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও প্রিয় নেতা তারেক রহমানের মনোনীত প্রার্থীকে জয়ী করতে হলে তৃণমূলের ঐক্যই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। নানামুখী ষড়যন্ত্রের মধ্যেও ধানের শীষকে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে সংগ্রাম করছেন এবং তারেক রহমান যে নতুন বাংলাদেশের রূপকার, সেই স্বপ্ন পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ আবু সালেহ, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা সোয়েবুর রহমান সালমিন মিয়া, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ।

পশারগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুতাচ্ছের কাজীর সঞ্চালনায় বক্তব্য দেন সুপার কাজী নিজামউদ্দীন, মহিলাদল নেত্রী মুক্তা খানম, প্রধান শিক্ষক নাসরিন সুলতানা লিপি, ইউনিয়ন বিএনপির সহসভাপতি হারুনার রশিদ, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী বশিরউদ্দীন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী মোতাচ্ছের হোসেন সুমন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারেকুল ইসলামসহ আরও অনেকে।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho