1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জ বিএনপি’র মিছিল অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৪ Time View

ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জ বিএনপি’র মিছিল অনুষ্ঠিত

রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম-০৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অপরাধীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করেছে গোপালগঞ্জ জেলা বিএনপি।  
আজশনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় স্থানীয় বিসিক ব্রিজের সামনে থেকে মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি চৌরঙ্গী গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান, গোপালগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, জিয়াউল কবীর বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবিরসহ অন্যরা উপস্থিত ছিলেন ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর।
ডা. বাবরের হুঁশিয়ারি: ডা. বাবর তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “ফ্যাসিবাদের প্রেতাত্মারা জেনে রাখুক, প্রতিটি গুলির হিসাব কড়ায়-গন্ডায় নেয়া হবে।”
তিনি অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার না করলে গোপালগঞ্জ থেকে দাবানল সৃষ্টির হুঁশিয়ারি দেন।
সমাবেশে বক্তারা ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho