1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ মুকসুদপুর ১ নং টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে *মা* সমাবেশ। মুকসুদপুর ১ নং মডেল প্রাথমিক বিদ্যালয়ে *মা* সমাবেশ টুঙ্গিপাড়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নারী নিহত গোপালগঞ্জে এপেক্স ক্লাবের ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত করে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল

  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৯১ Time View

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল

আশিকুর রহমান মুন্সি ঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী এবং চট্টগ্রাম-৮ আসনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে গণসংযোগকালে সন্ত্রাসী কর্তৃক গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে গোপালগঞ্জের মুকসুদপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে মুকসুদপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও দলের অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। স্থানীয় বিএনপি কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন
উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, পৌর যুবদলের আহবায়ক মোঃ সাইফুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোরাদ মল্লিক, উপজেলা কৃষকদলের আহবায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সীসহ আরো অনেকে।

বিক্ষোভ মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এ ধরনের হামলা গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারকে বাধাগ্রস্ত করছে। তারা অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho