1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় জমি সংক্রান্তে বিরোধের জেরে হাসপাতালে ভর্তি রোগীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ গোপালগঞ্জে সদর উপজেলার ১৭ নং কাঠি ইউনিয়নে ডা. কে এম বাবরকে সংবর্ধনা। গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে গোপালগঞ্জ জেলা পুলিশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা মুকসুদপুরে নানা কর্মসূচির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে – এমপি সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা মোঃমুঈনুল ইসলাম শুভ ঃ গোপালগঞ্জ জেলা পরিষদে প্রশাসক হিসেবে বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানের বর্ণাঢ্য অভিষেক ও সংবর্ধনা

জনপ্রতিনিধিরাই সমাজের প্রাণ – সেলিমুজ্জামান সেলিম

  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০ Time View

জনপ্রতিনিধিরাই সমাজের প্রাণ
– সেলিমুজ্জামান সেলিম

আশিকুর রহমান মুন্সি ঃ

মুকসুদপুরে ১৬টি ইউনিয়ন আর একটি পৌরসভার জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ১৯ ডিসেম্বর
আয়োজন করা হয়েছিল এক মতবিনিময় সভা। তবে সেটি শুধু আনুষ্ঠানিক কোনো সভা ছিল না। ছিল মানুষের কথা, মানুষের কষ্ট আর দায়িত্বের রাজনীতির কথা বলার এক মঞ্চ।
সেই মঞ্চেই প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সেলিমুজ্জামান সেলিম বললেন, স্থানীয় জনপ্রতিনিধিরাই সমাজের প্রকৃত সেবক। তারাই সমাজের প্রাণ।

তিনি বলছিলেন এমন এক বাস্তবতার কথা, যেখানে গ্রামের মানুষ বিপদে পড়ে প্রথমেই ছুটে যায় চেয়ারম্যান-মেম্বারদের কাছে। অভাব-অনটন, পারিবারিক কলহ, জমিজমার বিরোধ কিংবা সামাজিক সংকট, সবকিছুতেই জনপ্রতিনিধিরাই হয়ে ওঠেন সবচেয়ে কাছের আশ্রয়স্থল।

সেলিমুজ্জামান সেলিম বলেন, জনপ্রতিনিধিদের দায়িত্ব শুধু অফিসে বসে সিদ্ধান্ত নেওয়া নয়; মানুষের দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়াই তাদের আসল কাজ। অন্য কোনো পেশার মানুষের পক্ষে এভাবে প্রতিদিন মানুষের পাশে দাঁড়ানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

বিগত সময়ের রাজনৈতিক বাস্তবতার কথাও উঠে আসে তার বক্তব্যে। তিনি বলেন, গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা ব্যাপকভাবে হয়রানির শিকার হয়েছেন। তবুও ৫ আগস্টের পর কাশিয়ানী-মুকসুদপুর এলাকায় বিএনপির পক্ষ থেকে কাউকে মামলা দিয়ে হয়রানি করা হয়নি।
“যারা অন্যায় করেছে, তারা আইনের মাধ্যমে শাস্তি পাবে কিন্তু কোনো নিরীহ মানুষকে হয়রানি করা হবে না,”জোর দিয়ে বলেন তিনি।

সামাজিক শান্তি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, পারিবারিক কলহ বা সামাজিক বিরোধে যেন কোনো নিরীহ মানুষ মিথ্যা মামলার শিকার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার রূপরেখার প্রসঙ্গ টেনে সেলিমুজ্জামান সেলিম বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু,
মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন মিন্টু, গোপালগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব মো. বদরুজ্জামান এজাজ, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সহসম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা।
মুকসুদপুরের এই বিকেলের সভা শেষ হলেও, মানুষের পাশে থাকার রাজনীতির কথাগুলো থেকে গেল দীর্ঘক্ষণ, জনপ্রতিনিধি আর সাধারণ মানুষের সম্পর্কের এক মানবিক চিত্র হয়ে।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho