1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম -ইউএনও মাহমুদ আশিক কবির

  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৯ Time View

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম
-ইউএনও মাহমুদ আশিক কবির

মুকসুদপুর, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের মুকসুদপুরে মাধ্যমিক পর্যায়ের ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। সভাটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদাৎ আলী মোল্লা।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মণ্ডল, মোঃ লুলু হোসেন মুন্সী, রনধীর কুমার সরকারসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট শিক্ষকরা।
সভায় আসন্ন শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সময়সূচি, বিভিন্ন খেলাধুলার ইভেন্ট, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাই প্রতিযোগিতাটি যেন আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজন করা যায়, সে জন্য সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

সভা শেষে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দায়িত্ব বণ্টন করা হয়।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho