1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে গোপালগঞ্জ জেলা পুলিশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা মুকসুদপুরে নানা কর্মসূচির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে – এমপি সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা মোঃমুঈনুল ইসলাম শুভ ঃ গোপালগঞ্জ জেলা পরিষদে প্রশাসক হিসেবে বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানের বর্ণাঢ্য অভিষেক ও সংবর্ধনা গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুটি বাস কাউন্টারকে অর্থ জরিমানা কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু, ঈদের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত

পেশাগত দায়িত্ব নিরপেক্ষতার সাথে পালনের লক্ষ্যে টুঙ্গিপাড়ায় ইসলামী আন্দোলনের পদ ছাড়লেন সাংবাদিক ইমরান শেখ

  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২০৩ Time View

পেশাগত দায়িত্ব নিরপেক্ষতার সাথে পালনের লক্ষ্যে টুঙ্গিপাড়ায় ইসলামী আন্দোলনের পদ ছাড়লেন সাংবাদিক ইমরান শেখ

নিজস্ব প্রতিনিধিঃ

সাংবাদিকতায় নিরপেক্ষতা ও পেশাগত বিশ্বাসযোগ্যতা বজায় রাখার স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ, টুঙ্গিপাড়া উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারির পদ থেকে শুক্রবার (২৩ জানুয়ারি) পদত্যাগ করেছেন টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমরান শেখ।

লিখিত এক বিবৃতিতে তিনি জানান, সাংবাদিক হিসেবে নির্দলীয় ও নিরপেক্ষ থাকা তার মৌলিক দায়িত্ব। সেই বিবেচনা থেকেই তিনি উক্ত রাজনৈতিক দলের সব ধরনের পদ ও দায়িত্ব থেকে চিরদিনের জন্য সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, দেশের প্রচলিত আইন, সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত মানদণ্ডের প্রতি সম্মান রেখেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাংবাদিক মো. ইমরান শেখ টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামের বাসিন্দা। তিনি পাটগাতী গ্রামের প্রয়াত আবু মুসা শেখের ছেলে। সাংবাদিক মোঃ ইমরান শেখ দীর্ঘদিন ধরে বহুল প্রচারিত জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho