1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৯০ Time View

বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লা থেকে নিজস্ব প্রতিনিধিঃ

উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লায় “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ ও ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মসূচিটি মোট চারটি সেশনে বিভক্ত ছিল।

অধ্যাপক ড. মো. তহিদুর রহমান, পরিচালক, আইকিউএসি-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মশালার সূচনা হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইউস্টের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের গুরুত্ব তুলে ধরেন এবং টিচিং–লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, ধারাবাহিক পেশাগত উন্নয়ন, ও একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যানের সমন্বিত প্রয়োগকে টেকসই গুণগত মান নিশ্চিতকরণের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন। কর্মমশালায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানবৃন্দ, এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। দুই দিনব্যাপী এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

মোছা. রেজওয়ানা করিম, অতিরিক্ত পরিচালক, আইকিউএসি-র সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় অধ্যাপক ড. মো. তহিদুর রহমান, পরিচালক, আইকিউএসি ও সালমা পারভিন সুমা, অতিরিক্ত পরিচালক, আইকিউএসি, রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন। অংশগ্রহণকারীরা কোয়ালিটি অ্যাসিউরেন্সের বিভিন্ন ধাপ, কৌশল ও বাস্তব প্রয়োগ সম্পর্কে গভীর ও ব্যবহারিক ধারণা অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho