1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন নিয়ে ধানের শীষ প্রতীকে ভোটের আহ্বান সেলিমুজ্জামান সেলিমের

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২৩২ Time View

সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন নিয়ে ধানের শীষ প্রতীকে ভোটের আহ্বান
সেলিমুজ্জামান সেলিমের

আশিকুর রহমান মুন্সি ঃ

শান্তি, ভালোবাসা ও সম্প্রীতির আলোয় একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ-০১ ( মুকসুদপুর-কাশিয়ানী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে ভাবড়াশুর ইউনিয়নের গায়েন্দার বাজার ক্লাব উদ্বোধন, ভুমসারা হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল এবং বনগ্রাম সর্বজনীন কালি মন্দিরে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, ধর্ম, বর্ণ কিংবা মতের ভেদাভেদ ভুলে একসঙ্গে এগিয়ে গেলেই গড়ে উঠবে সম্প্রীতির মুকসুদপুর, শান্তির বাংলাদেশ। বিভাজন নয়, আমাদের রাজনীতি হবে ঐক্য আর ভালোবাসার।

তিনি আরও বলেন, জনগণই এ দেশের প্রকৃত মালিক। মানুষের অধিকার, সম্মান ও মর্যাদা ফিরিয়ে আনাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবে রূপ নেবে।

বর্তমান রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতাকর্মীদের সাহসী, দায়িত্বশীল ও ধৈর্যশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউল আলম পৃথীরাজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নেতাকর্মীদের মাঝে নতুন দিনের প্রত্যাশা ও আশার বার্তা ছড়িয়ে পড়ে।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho