1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোবিপ্রবিতে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের নির্মাণকাজ শুরু

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২৩৮ Time View

গোবিপ্রবিতে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের নির্মাণকাজ শুরু

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ১১ কিলোভোল্ট বিদ্যুৎ সঞ্চালন লাইনের নির্মাণকাজ শুরু করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বৈদ্যুতিক সাবস্টেশনে নতুন এই সঞ্চালন লাইন নির্মাণকাজের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলামসহ প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর জানায়, একাডেমিক কার্যক্রম বৃদ্ধির ফলে এবং গ্রীষ্মকালে তাপপ্রবাহের কারণে বিশ্ববিদ্যালয়ের বৈদ্যুতিক উপ-কেন্দ্রের সক্ষমতার চেয়ে চাহিদা বেড়ে যায়। এই সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিকে অনুরোধ করা হয়। এর পরিপ্রেক্ষিতে পল্লী বিদ্যুৎ সমিতি তাদের চলমান প্রকল্পের অধীনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবন পর্যন্ত ১১ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করবে।

নতুন এ লাইন নির্মাণকাজ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের বৈদ্যুতিক সক্ষমতা বৃদ্ধি পাবে। যার ফলে অভ্যন্তরীণ লোডশেডিং এড়ানো সম্ভব হবে। বৈদ্যুতিক যন্ত্রপাতি অনাকাঙ্ক্ষিত ক্ষতির মুখে পড়বে না। ক্যাম্পাসে আলোক স্বল্পতাও দূর করা সম্ভব হবে। এছাড়াও ছোট ছোট ট্রান্সফরমারের মাধ্যমে জোনভিত্তিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। যাতে করে কোনো প্রয়োজনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে হলেও একসঙ্গে পুরো ক্যাম্পসে সরবরাহ বন্ধ না হয়।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho