1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে – অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২৫৭ Time View

খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
– অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান

মোঃ মুঈনুল ইসলাম শুভ
গোপালগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি মুকসুদপুর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে সরকারি মুকসুদপুর কলেজ প্রাঙ্গনে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক মোহাম্মদ মাহবুব হাসান বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা একজন শিক্ষার্থীকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও দলগত কাজের মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। সুস্থ জাতি গঠনে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনে নিয়মিত সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা জরুরি।

হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ সুলাইমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান, একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব প্রভাষক ডক্টর কবির উদ্দিন আহমেদ, শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম রাজু, ভূগোল বিভাগের প্রভাষক মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান।

এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho