1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২১৪ Time View

গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে জেলা শহরের তিন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে দুর্বৃত্তরা বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন (২বিএন) সদর দপ্তরের ভেতরে ডাইনিং বিল্ডিং ও মডেল বিল্ডিংয়ের মাঝখানে ফাঁকা জায়গায় জর্দার কৌটায় কালো স্কচটেপ পেঁচানো একটি ককটেল অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণে এলাকায় বিকট শব্দ হয়। তবে এতে কোন হতাহত বা কোন ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে গোপালগঞ্জ বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাসকিন আরা জানান, “জর্দার কৌটায় কালো কসটেপ পেঁচানো ককটেলটি নিক্ষেপ করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোন হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন নন বলেও জানান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।” তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

এদিকে এ নিয়ে গত ৫ দিনে জেলায় তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।
গত সোমবার রাত পৌঁনে ১০টায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে, বুধবার রাত পৌঁনে ১০টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন বলেন, পুলিশ এসব ঘটনার তদন্ত করছে। পুলিশ ও আইন শৃংখলা বাহিনী ঘটনাস্থল থেকে আলামত ও সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছে।

জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, এসব ঘটনায় এখনো মামলা হয়নি তবে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho