1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

সংরক্ষিত নারী আসনে সাবরিনা বিনতে আহমেদকে সংসদ সদস্য হিসেবে আলোচনায়

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৬ Time View

সংরক্ষিত নারী আসনে সাবরিনা বিনতে আহমেদকে সংসদ সদস্য হিসেবে আলোচনায়

শরিফুল রোমান ঃ

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে একজন যোগ্য, সাহসী ও প্রজ্ঞাবান নারী নেতৃত্ব দেখতে চান গোপালগঞ্জবাসী। সেই প্রত্যাশার কেন্দ্রে উঠে এসেছে গুণী লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা ও বিশ্ববিদ্যালয় শিক্ষিকা সাবরিনা বিনতে আহমেদ-এর নাম।
তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান।

ফ্যাসিবাদী সরকার পতনের আন্দোলনে তাঁর ভূমিকা ছিল দৃশ্যমান ও স্মরণযোগ্য। যা তাঁকে রাজপথের একজন পরীক্ষিত ও আপসহীন নারী নেতৃত্ব হিসেবে আলাদা পরিচিতি দিয়েছে।
সাবরিনা বিনতে আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সদস্য। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি তিনি বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের পরিচালক এবং দৈনিক জনকণ্ঠ-এর অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের উপদেষ্টা হিসেবেও দায়িত্বে রয়েছেন।
দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সক্রিয়তার মাধ্যমে সাবরিনা বিনতে আহমেদ নিজেকে একজন সচেতন, দায়িত্বশীল ও দৃঢ়চেতা নারী নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি গোপালগঞ্জ-১ আসনের জনপ্রিয় সংসদ সদস্য ও জননেতা সেলিমুজ্জামান সেলিম এর সহধর্মিণী হলেও তাঁর রাজনৈতিক পরিচয় কোনোভাবেই ব্যক্তিগত পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা, লেখালেখি, গণমাধ্যম ও রাজপথ, সব ক্ষেত্রেই তাঁর সক্রিয় ও স্বতন্ত্র উপস্থিতি তাঁকে একটি শক্ত অবস্থানে নিয়ে গেছে।

স্থানীয় নেতাকর্মী ও সচেতন নাগরিকদের মতে, সংরক্ষিত নারী আসনে সাবরিনা বিনতে আহমেদের মতো একজন শিক্ষিত, সাহসী ও আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নারীকে জাতীয় সংসদে পাঠানো হলে নারীর অধিকার, গণতন্ত্র ও সামাজিক ন্যায়ের প্রশ্নগুলো আরও জোরালোভাবে উপস্থাপিত হবে।

তাঁদের ভাষায়, এটি কোনো একক এলাকার আবেগী দাবি নয়, এটি গোপালগঞ্জবাসীর ন্যায্য প্রত্যাশা। সংরক্ষিত নারী আসনের মাধ্যমে এমন একজন প্রতিনিধিকে জাতীয় সংসদে দেখতে চায় সাধারণ মানুষ, যিনি শুধু প্রতিনিধিত্বই করবেন না, বরং জনগণের পক্ষে কথা বলবেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় কার্যকর ভূমিকা রাখবেন।

এখন গোপালগঞ্জের প্রত্যাশা, দলীয় ও জাতীয় সিদ্ধান্তে এই যোগ্যতার যথাযথ স্বীকৃতি মিলুক এবং সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে সাবরিনা বিনতে আহমেদ জাতীয় সংসদে একটি শক্তিশালী ও দায়িত্বশীল কণ্ঠ হিসেবে আত্মপ্রকাশ করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho