একুশের প্রথম প্রহরে মুকসুদপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ:
গোপালগঞ্জের মুকসুদপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যথাযথ ভাবে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মুকসুদপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
রাত ১২টা ১ মিনিটের সময়ে মুকসুদপুর পৌরসভার পক্ষে পৌর প্রশাসক মাহমুদ আশিক কবির, উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মাহমুদ আশিক কবির নেতৃত্বে, মুকসুদপুর পুলিশ ষ্টেশনের পক্ষে মুকসুদপুর থানা নির্বাহী কর্মকর্তা ও আব্দুল্লাহ আল মামুন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজুর নেতৃত্বে, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টুর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
এরপর মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুকসুদপুর ফায়ার সার্ভিস, সরকারি মুকসুদপুর কলেজ, সরকারি সাবের মিয়া জসিমউদদীন উচ্চ বিদ্যালয়, পাইলট বালক উচ্চ বিদ্যালয়সহ
বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদি। পুষ্পস্তবক অর্পন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
#
Leave a Reply