1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৫ Time View

গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

ভাষা আন্দোলনের মহান শহীদদের স্মরণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায়
দিবসটি পালন করা হয়েছে।

একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও শিক্ষক-শিক্ষার্থীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ক্যাম্পাসের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এদিন সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা হয়। সকাল সাড়ে ৭টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে প্রভাতফেরি শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সকাল ৮টা থেকে সকল অনুষদ, বিভাগ, আবাসিক হল, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এদিকে শহীদদের স্মরণে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, পৃথিবীর অনেক ভাষা বিলুপ্ত হয়ে গেছে। তবে বাংলা ভাষা শক্ত অবস্থানে রয়েছে। যার পিছনে অবদান রেখেছেন ভাষা শহীদরা। এ ভাষার আধুনিকায়ন ঘটলেও বাংলা ভাষার মাধ্যমে উচ্চ শিক্ষায় পর্যাপ্ত বইয়ের ঘাটতি রয়েছে। বিশেষ করে বিজ্ঞান শিক্ষার প্রায় সব বই ইংরেজি পড়তে হয়। আমাদের সর্বত্র বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি করতে গবেষকদের আরো কাজ করতে হবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের ভাষাজ্ঞান বৃদ্ধির জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক ভাষা কেন্দ্র চালু করার চেষ্টা করছি।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, আধুনিক যুগে মানুষের মত প্রকাশের প্রধান মাধ্যম হলো তার মাতৃভাষা। মাতৃভাষা রক্ষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের অবদান বাঙালি জাতি চিরদিন স্মরণ করবে। তিনি আরো বলেন, একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির চেতনার একটি জায়গা। একুশই আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গড়তে পথ দেখিয়েছে।
সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবস উদ্যাপন কমিটির সভাপতি ড. মোহাম্মাদ আনিসুর রহমানের সভাপতিত্বে এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মজনুর রশিদের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন মানবিকী অনুষদের ডিন মো. আব্দুর রহমান, এএসভিএম অনুষদের ডিন ড. মাহবুব হাসান, রেজিস্ট্রার মোঃ এনামউজ্জামান, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, ছাত্র পরামর্শ নির্দেশনা দপ্তরের পরিচালক মোঃ বদরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতা বিজয়ীদের হাতে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান পুরস্কার ও সনদ তুলে দেন। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও দিবসের কর্মসূচি হিসেবে মহান ভাষা আন্দোলনে আত্মত্যাগকৃত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও বিকেলে মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho