1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

জবাবদিহিতা ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষা খাতে কোনো অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬৬ Time View

শিক্ষার মান উন্নয়ন ও নকলমুক্ত পরিবেশে সবার সহযোগিতা চান সেলিমুজ্জামান সেলিম এমপি

নিজস্ব সংবাদদাতা জুয়েল মুন্সী ঃ

মাদক ও জুয়ামুক্ত মুকসুদপুর-কাশিয়ানী গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন গোপালগঞ্জ ০১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, সেলিমুজ্জামান সেলিম ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মুকসুদপুর উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, একটি জাতির উন্নয়নের মূলভিত্তি হচ্ছে শিক্ষা। শিক্ষার মান যদি উন্নত না হয়, তাহলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। আমাদের সন্তানদের সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে নকলমুক্ত পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা, জবাবদিহিতা ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষা খাতে কোনো অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

এসময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক কাযুম শরীফ,সেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ূম মুন্সি,উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, সাবেক উপজেলা ছাত্র দলের সভাপতি জুয়েল মুন্সী, মুকসুদপুর উপজেলা ছাত্র দলের সভাপতি হাবিবুর রহমান রুইন, সাধারন সম্পাদক জুবায়ের মাতুব্বর, পৌর ছাত্র দলের সভাপতি আশিক মুন্সি, কলেজ ছাত্র দলের সভাপতি মেহেদী মুন্সি, সাধারন সম্পাদক মহসিন মোল্লা সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক সমন্বয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho