1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

ফরিদগঞ্জে ইয়াবা রাকিব পঞ্চমবার গ্রেপ্তার, ১৪০ পিস ইয়াবা উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৩ Time View

ফরিদগঞ্জে ইয়াবা রাকিব পঞ্চমবার গ্রেপ্তার, ১৪০ পিস ইয়াবা উদ্ধার

মোঃ নাঈম হোসেন পলোয়ান, ফরিদগঞ্জ প্রতিনিধি:

ফরিদগঞ্জ উপজেলা সদরে মাদকবিরোধী অভিযানে রাকিব (৩০) নামের এক যুবককে পঞ্চমবারের মতো গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তার কাছ থেকে মোট ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে ফরিদগঞ্জ মডেল প্রাথমিক স্কুল সড়ক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই সড়কে রাকিবের বাবা ও ভাইয়ের একটি মুদি দোকান রয়েছে। দোকানের নিকট থেকে বিক্রির উদ্দেশ্যে সঙ্গে থাকা ৪০ পিস ইয়াবাসহ রাকিবকে আটক করা হয়।

আটকের পর জিজ্ঞাসাবাদে রাকিব ইকরা মডেল মাদরাসার ভেতরে রাখা আরও ইয়াবার তথ্য দেয়। পরে সেখান থেকে অতিরিক্ত ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে তার কাছ থেকে ১৪০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, রাকিব এলাকায় ‘ইয়াবা রাকিব’ নামে পরিচিত। তার বিরুদ্ধে পূর্বে চারটি মাদক মামলা রয়েছে। সর্বশেষ ঘটনাসহ তার বিরুদ্ধে মোট পাঁচটি মাদক মামলা রুজু হয়েছে। বিভিন্ন সময়ে মাদক উদ্ধারসহ তাকে আদালতে প্রেরণ করা হলেও জামিনে বের হয়ে পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, রাকিব ও তার পরিবারের কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এর আগেও তার পরিবারের দোকান থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছিল।

তবে এলাকার একাধিক সূত্র দাবি করেছে, অভিযানের সময় রাকিবের কাছে আরও বেশি পরিমাণ ইয়াবা থাকার কথা থাকলেও পুলিশ বড় চালান উদ্ধার করতে পারেনি। অভিযোগ রয়েছে, রাকিব পাইকারি পর্যায়ে ইয়াবা সরবরাহ করতেন এবং তার নেটওয়ার্কে অন্তত ১৫-২০ জন জড়িত রয়েছে।

অভিযান প্রসঙ্গে জানা গেছে, এএসআই জুমায়েত হোসেন জুয়েল গোপন সূত্রে তথ্য পেয়ে বিষয়টি থানার ওসি হেলাল উদ্দিনকে অবহিত করেন। তার নির্দেশে এসআই মো. আবু তাহের, এএসআই মাসুদুল হক ও এএসআই মো. জাকির হোসাইনসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।

কাছিয়াড়া বুজরুক আলী পাটওয়ারী বাড়ির আলী হোসেন প্রকাশ ‘হোঁসা’র ছেলে রাকিবের বিরুদ্ধে পঞ্চমবারের মতো মাদক মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho