1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে -সেলিমুজ্জামান সেলিম এমপি কোটালীপাড়ায় সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও হাসপাতাল পরিদর্শন করলেন নবনির্বাচিত এমপি এস এম জিলানী গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জ এলজিইডির কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শুভাগমন ও মতবিনিময় সভা ফরিদগঞ্জে ইয়াবা রাকিব পঞ্চমবার গ্রেপ্তার, ১৪০ পিস ইয়াবা উদ্ধার জবাবদিহিতা ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষা খাতে কোনো অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন। মুকসুদপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন গোবিপ্রবি’র স্বনির্ভর কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও সম্মানী বিতরণ গোপালগঞ্জে বাজার পরিদর্শনে নবনির্বাচিত এমপি কে এম বাবর গোপালগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জ এলজিইডির কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শুভাগমন ও মতবিনিময় সভা

  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৮ Time View

গোপালগঞ্জ এলজিইডির কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শুভাগমন ও মতবিনিময় সভা

গোপালগঞ্জ প্রতিনিধিঃ 

​ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত গোপালগঞ্জ জেলার তিনজন সংসদ মোঃ সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-১, এস,এম জিলানী, গোপালগঞ্জ- ৩, ডাঃ কে,এম বাবর গোপালগঞ্জ- ২ এবং গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED), গোপালগঞ্জ কার্যালয় পরিদর্শন করেছেন। তাঁদের শুভাগমন উপলক্ষে এলজিইডি’র প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক বিশেষ মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

​উক্ত সভায় গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, প্রকল্প পরিচালক (গোপালগঞ্জ জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ২য় পর্যায়ে) মোঃ আমিনুর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ মাহমুদ হাসান, সহকারী প্রকৌশলী মোঃ রকিবুল কবীর উপস্থিত ছিলেন।

​এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, সদর উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, কাশিয়ানী উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত, কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী মোঃ শফিউল আজম, মুকসুদপুর উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান এবং টুঙ্গিপাড়া উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফারুকুজ্জামান

 সহ এলজিইডি-র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সভায় অংশ নেন।

​সভার শুরুতে নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক গোপালগঞ্জ জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের সার্বিক চিত্র সংসদ সদস্যবৃন্দের সামনে তুলে ধরেন। তিনি জেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাঁদের দিক-নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

নবনির্বাচিত সংসদ সদস্যগণ এলজিইডি’র কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। তাঁরা আশ্বস্ত করেন যে, গোপালগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল ও বেগবান করতে তাঁরা সব ধরনের প্রশাসনিক ও নীতিগত সহযোগিতা প্রদান করবেন।

গোপালগঞ্জ জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)-এর প্রকল্প পরিচালক মোঃ আমিনুর রহমান প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংসদ সদস্যদের অবহিত করেন এবং মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়নে তাঁদের সক্রিয় সহযোগিতা ও দৃষ্টি আকর্ষণ করেন।

সভার প্রারম্ভে এলজিইডি গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে তিনি সংসদ সদস্যবৃন্দের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

​ এ মতবিনিময় সভার মাধ্যমে গোপালগঞ্জ জেলার উন্নয়ন অগ্রযাত্রায় জনপ্রতিনিধি ও প্রকৌশলীদের মধ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho