1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫০ Time View

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

মুইনুল ইসলাম শুভ ঃ
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম-এর উদ্যোগে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নে ১০০ ঘনমিটার ধারণক্ষমতা সম্পন্ন একটি নতুন উচ্চ জলাধার নির্মাণ এবং পানির লাইন সংযোগ স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত এই প্রকল্পের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন এমপি সেলিমুজ্জামান সেলিম।
এসময় এমপি সেলিমুজ্জামান সেলিম বলেন, বিশুদ্ধ পানির নিশ্চয়তা মানুষের মৌলিক অধিকার এবং এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের পানির সংকট দূর হবে। ভবিষ্যতে ধাপে ধাপে গোপালগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।
এমপি আরো বলেন, জনগণের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার জন্য সবার সহায়তায় উন্নয়নমূলক কার্যক্রমের সফল বাস্তবায়ন নিশ্চিত করা হবে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করে এলাকাবাসীর জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।###############

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho