1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ মুকসুদপুর ১ নং টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে *মা* সমাবেশ। মুকসুদপুর ১ নং মডেল প্রাথমিক বিদ্যালয়ে *মা* সমাবেশ টুঙ্গিপাড়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নারী নিহত গোপালগঞ্জে এপেক্স ক্লাবের ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত করে প্রান্তিক জনগোষ্ঠী ভালো থাকলে, দেশ ভালো থাকবে – সেলিমুজ্জামান সেলিম এমপি

কোটালীপাড়ায় সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও হাসপাতাল পরিদর্শন করলেন নবনির্বাচিত এমপি এস এম জিলানী

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৫ Time View

কোটালীপাড়ায় সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও হাসপাতাল পরিদর্শন করলেন নবনির্বাচিত এমপি এস এম জিলানী

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী-এর সঙ্গে মতবিনিময় সভা করেছে কোটালীপাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিরাজ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, এলজিইডির প্রকৌশলী সফিউল আজম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু তাহের হেলাল, নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মোল্লা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহমান শেখ রেহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনছার, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন রায়, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন চন্দ্র বল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচি-সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা পরিষদ কমপ্লেক্সে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
সভায় তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, “সবার আগে সমন্বিতভাবে কাজ করে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। জনগণের সেবাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
মতবিনিময় সভা শেষে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ও রোগীদের জন্য নির্মিত টয়লেট পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরবর্তীতে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে সড়কের দু’পাশে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যার খোঁজখবর নেন। তার এ সরাসরি জনসম্পৃক্ততা সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলে।
নবনির্বাচিত এই সংসদ সদস্যের এমন সক্রিয় উপস্থিতি ও জনমুখী কার্যক্রমে কোটালীপাড়ায় নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho