1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে -সেলিমুজ্জামান সেলিম এমপি

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৮ Time View

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে
-সেলিমুজ্জামান সেলিম এমপি

নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ:
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। উন্নয়ন ও শান্তির পথে এগিয়ে যেতে হলে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মুকসুদপুর উপজেলার ঐতিহ্যবাহী বেদগ্রাম হরি মন্দিরের বাৎসরিক মহাউৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে। এই ঐতিহ্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। তিনি এলাকার সার্বিক উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে জনগণের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, সাবেক ইউপি চেয়ারম্যান সন্তোষ বাড়ৈ, অশোক মৃধা, দীনেশ মন্ডল, এলজিইডির সিনিয়র প্রকৌশলী দেবাশীষ বাকচী, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, বদরুজ্জামান এজাজ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মহাউৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আচার-অনুষ্ঠান, কীর্তন ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। এতে স্থানীয় ভক্তবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho