1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

গোপালগঞ্জে দ্রুতগতির এক মটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে পুলিশের পিকআপ ভ্যান খাদে, আহত -১২

  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬১ Time View

গোপালগঞ্জে দ্রুতগতির এক মটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে পুলিশের পিকআপ ভ্যান খাদে, আহত -১২

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে দ্রুত গতির এক মটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপ ভ্যানে থাকা ১২ জন পুলিশ সদস্য।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনার শিকার হন পুলিশ সদস্যদের বহনকারী সরকারি পুলিশের পিকআপ ভ্যান। জানাগেছে ঢাকা – খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদরের মেডিকেল কলেজের পার্শ্বে মন্দার তলায় বেপরোয়া গতির একজন মটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে খাদে পড়ে যায় পুলিশের ওই পিকআপ গাড়িটি।

এ সময় পিকআপ ভ্যানে থাকা পুলিশ সদস্যদের মধ্যে গুরুতর আহত হন পুলিশের গাড়ি চালক আক্তার হোসেন সহ ১১ জন। আহতরা বেশিরভাগই মহিলা ও পুরুষ পুলিশ সদস্য। একই সাথে আহত হন মটরসাইকেল চালকও।

এ বিষয়ে পুলিশ ভ্যান চালক আক্তার হোসেন বলেন, মটরসাইকেল চালক তাদের সামনের অপর একটি গাড়ি অতিক্রম করার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তাঁকে পাশ কাটিয়ে বাঁচানোর চেষ্টা করার সময় আমাদের গাড়ি ও মটরসাইকেলটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় আহতরা গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ হাসপাতালে ছুটে যান এবং তাদের খোঁজখবর নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho