1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

রেমিটেন্স যোদ্ধা মোঃ রবিউল মোল্লার মরদেহ দেশে ফেরাতে মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯২ Time View

রেমিটেন্স যোদ্ধা মোঃ রবিউল মোল্লার মরদেহ দেশে ফেরাতে মানববন্ধন

মোঃ টিপু সুলতান খাঁন

ফরিদপুর জেলার বোয়ালমারী থানার রূপপাত ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বণ্ডপাশা গ্রামের রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ রবিউল ইসলাম (২৭ )গত ০৯-০২-২৬ তারিখে) জীবিকার উদ্দেশ্যে সৌদি আরবে যায়।
এবং গত ২৪/০২ /২০২৬ তারিখে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘ সময় পার হলেও তার লাশ দেশে ফেরানো সম্ভব হচ্ছে না, এর জন্য তার পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে,
উক্ত মানববন্ধন কর্মসূচিতে, এলাকার সকল শ্রেণী পেশার মানুষ ও রবিউলের পরিবারের সকলে অংশগ্রহণ করেন। জীবিকার তাগিদে ধার দেনা করে সৌদি আরব গিয়েছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে রবিউল ইসলাম। ছেলে মারা যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন তার মা, বাবা, স্ত্রী, সন্তান এবং আত্মীয়-স্বজনেরা। রবিউলেরপরিবার মানবেতর জীবনযাপন করছেন। তারা বিভিন্নভাবে চেষ্টা করেও রবিউলের লাশ দেশে আনা কোনভাবে সম্ভব হচ্ছে না । তাই তারা বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন ।

এলাকাবাসীর পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে, একজন রেমিটেন্স যোদ্ধা দেশের অর্থনীতিতে অবদান রেখে বিদেশে মৃত্যুবরণ করেছেন তার মরদেহ দেশে ফিরিয়ে আনা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।

আরো বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তারা দ্রুত সরকারি উদ্যোগ নিয়ে রবিউলের মরদেহ দেশে ফিরিয়ে এনে অন্তত শেষ দেখা দেখার সুযোগ করে দিবেন।
রবিউলের মা, স্ত্রী, সন্তান ও ভাই সহ আত্মীয়স্বজনদের একটাই চাওয়া, সরকার যেন দ্রুত পদক্ষেপ নিয়ে। রবিউলের লাশটা অন্তত জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হতে পারেন। এবং তারা শেষ বারের মত অন্তত তাদের ছেলের মুখটা দেখতে চান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho